Published by : Last Updated: November 30, 2025 11:41 PM IST. Virat Kohli: অবসর ভেঙে ফিরছেন বিরাট কোহলি! একটা দুর্দান্ত সেঞ্চুরি ঘুরিয়ে দিল খেলা! চাঞ্চল্যকর রিপোর্টে গোটা দেশে হইচই পড়ে গেল রবিবার। মুম্বই: অবসর ভেঙে ফিরছেন বিরাট কোহলি! একটা দুর্দান্ত সেঞ্চুরি ঘুরিয়ে দিল খেলা! চাঞ্চল্যকর রিপোর্টে গোটা দেশে হইচই পড়ে গেল রবিবার। বিরাট কোহলি অবসর ভেঙে ফিরছেন! এই খবর রটে গেল হাওয়ায়। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া কোহলিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আবারও টেস্ট ফরম্যাটে ফিরে আসতে বলতে পারে, এমন জল্পনা চলল দিনভর। একটি ক্রিকেট সংক্রান্ত খবরের ওয়েবসাইটের রিপোর্টে এমন চমকপ্রদ দাবি করা হয়েছে। বিরাট কোহলি চলতি বছরের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন। তিনি লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার অন্যতম শক্তি ছিলেন। বর্তমানে বিরাট কোহলি ভারতের হয়ে শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলেন। তাঁর বয়স এখন ৩৭ বছর। তবে জল্পনা ছড়াল, বিসিসিআই কর্তারা কোহলির সঙ্গে কথা বলবেন। তাঁকে অনুরোধ করবেন, তিনি যেন অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরে আসেন! advertisement advertisement রোহিত-বিরাট অবসর নেওয়ার পর টেস্ট ক্রিকেটে ভারতের অবস্থা শোচনীয়। দু’বছরের মধ্যে দ্বিতীয়বার ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়৷ গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকরা মনে-প্রাণে চাইছেন, কোহলি ও রোহিত যেন অবসর ভেঙে ফিরে আসেন! এখন প্রশ্ন হল, কোহলি, রোহিত ও ভারতীয় ক্রিকেট বোর্ড এই নিয়ে কী ভাবছে! advertisement আরও পড়ুন- ‘গম্ভীরকে চাই না…!’ সারা দেশে উঠছে স্লোগান, বিসিসিআই কী ভাবছে? এতদিনে জানা গেল… এই আবহে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এবার মুখ খুললেন। তিনি পুরো ব্যাপারটাকে স্রেফ ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। সাইকিয়া বলেছেন, “বিরাট কোহলি সম্পর্কে যা রটছে, তার পুরোটাই গুজব। ওর সঙ্গে আমাদের কারও এরকম কোনও বিষয়ে কোনও কথাই হয়নি। আপনারা গুজবে কান দেবেন না। এরকম কিছুই ঘটেনি।” লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷ Location : Kolkata [Calcutta],Kolkata,West Bengal First Published : November 30, 2025 11:41 PM IST বাংলা খবর/ খবর/খেলা/ Virat Kohli : বিরাট কোহলি অবসর ভেঙে টেস্টে ফিরছেন? সোজাসাপটা উত্তর দিলেন বিসিসিআই সচিব, কোনও লুকোচুরি নেই আর

Is Virat Kohli Coming Out of Retirement? BCCI Secretary Clears the Air

-

Flamengo and PSG have faced each other three times; check out their record
-

Indonesia Open Footgolf Tournament: Comedian Oki Rengga Admits Addiction, Wants to Become a Professional Athlete
-

Shameful Incident in Punjab! Landlord Rolls Tenant’s Daughter
-

Virgil van Dijk Expresses Desire for Mohamed Salah to Stay at Liverpool
Deixe um comentário